মালদা

ত্রান শিবিরে শিশুর জন্ম। তাই ত্রান শিবিরে ঠাঁই মিললনা পরিবারের

ত্রান শিবিরে জন্ম দিয়েছেন এক কন্যা সন্তান। তাই ঠাঁই নেই ত্রান শিবিরে। তাই সদ্যোজাত শিশু কন্যাকে নিয়ে আশ্রয় নিয়েছেন এক আম বাগানে। এক চিলতে ত্রিপলের তলায়।মালদা জেলার প্রশাসনিক কর্তাদের সদর দপ্তর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এমন ঘটনা আজ ধরা পড়লো আমাদের ক্যামেরায়।একবিংশ শতাব্দীতেও কুসংস্কার মানুষের মন থেকে আজও মুছে যায় নি। এ ঘটনা তেমনটায় প্রমান করে। ঘটনাটি ঘটেছে মালদা থানার চরকাদিরপুর এলাকায়।

            এ এক রকম কুসংস্কার। কোনো পরিবারে শিশু জম্ম গ্রহন করলে সমাজে রেওয়াজ রয়েছে শুদ্ধিকরণ হবার। না হলে সেই পরিবার অশুদ্ধ থাকে। মালদা থানার চরকাদিরপুরের মন্ডল পরিবারে সদ্যোজাত শিশু কন্যার জন্ম হয় এমাসের ২৭ তারিখে। মন্ডল পরিবারের বসতবাড়ি বর্তমানে মহানন্দা নদীর জলের তলায়। ফলে ঘর ছাড়া ওই পরিবারটি স্থানীয় ত্রান শিবির চরকাদিরপুর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল। আর সেই ত্রান শিবিরেই কন্যা সন্তান জন্ম দেন। এরপরই বিপত্তি শুরু হয়। শুদ্ধিকরণ না হলে ত্রান শিবিরে থাকা যাবে না এমনই পরিবেশ তৈরী করে শিবিরে আশ্রিত অন্যান্য পরিবার। তাই সদ্যোজাত শিশু কন্যাকে নিয়ে স্থানীয় আম বাগানে মাথা গুজেন এই মন্ডল পরিবার। অস্বাস্থ্যকর এই পরিবেশে গত তিনদিন ধরে রয়েছেন এই পরিবার। এমন ঘটনার খবর রাখেওনি কেউ। বর্তমান যুগেও এমন কুসংস্কার মাথা নত করে আমাদেরও।